সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বৃহস্পতিবার থেকে মাঝিকান্দি-শিমুলিয়ায় চলবে ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাটে ফেরিঘাট নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। নির্মাণ শেষে আগামীকাল বৃহস্পতিবার এই ফেরিঘাট থেকে মাঝিকান্দি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হবে।

বুধবার (২৫ আগস্ট) বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বুধবার রাতের মধ্যে ঘাট নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ঘাটে একটি রো-রো ফেরির পন্টুন বসানো হবে। পরে নৌপথ পরীক্ষা করার জন্য পরীক্ষামূলকভাবে একটি ফেরি চালানো হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই নৌপথে ফেরি ছাড়া হবে না। তবে জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিকান্দি ঘাট এলাকায় নতুন করে একটি ফেরি ঘাট নির্মাণ করা হচ্ছে। ঘাট নির্মাণ করতে ৫০ লাখ টাকা হতে ৬০ লাখ টাকা খরচ হবে।

ঘাট নির্মাণের ঠিকাদার আব্দুস সামাদ হাওলাদার বলেন, ২০ আগস্ট থেকে ৫০ জন শ্রমিক কাজ করছেন। বুধবার রাতের মধ্যে ঘাটের নির্মাণ কাজ শেষ করতে হবে। শ্রমিকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। বৃষ্টি না হলে রাতের মধ্যেই নির্মাণ কাজ শেষ করতে পারব।

বিআইডব্লিউটিএ’র কারিগরি সহকারী প্রকৌশলী মুহা. ফয়সাল বলেন, ৮ দিন ধরে মাদারীপুরের শিবচর বাংলাবাজার-মাওয়া শিমুলিয়া নৌপথ বন্ধ রয়েছে। মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য গত ২০ আগস্ট থেকে মাঝিরঘাটে একটি ঘাট নির্মাণের কাজ শুরু করেছি। কাজটি শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার বা শুক্রবার ঘাটটি চালু করার সম্ভাবনা রয়েছে। সড়ক প্রশস্ত কম হওয়ায় ওই ঘাট দিয়ে এখন ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ