শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন চায় ইউজিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের মহামারিকালে ঘরে বসে অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন যেন যথাযথভাবে করা হয়, সে বিষয়ে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ‘উচ্চশিক্ষায় অনলাইনে পাঠদানের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে মূল্যায়ন। শিক্ষার্থীদের মূল্যায়ন যেন সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন নিয়ে কোনো ধরনের প্রশ্ন দেখা দিলে অনলাইন শিক্ষার অর্জন প্রশ্নবিদ্ধ হবে।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে বুধবার (২৫ আগস্ট) রাতে আয়োজিত ‘ভার্চুয়াল স্পিকার প্রোগাম অন অনলাইন অ্যাসেসমেন্টস স্ট্র্যাটেজিস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘করোনা মহামারিতে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায় এবং বড় রকমের সেশনজটে না পড়ে সেজন্য ইউজিসি শর্তসাপেক্ষে অনলাইন শিক্ষার অনুমোদন দিয়েছে। অনলাইন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের ডিভাইস, ইন্টারনেটের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ উচ্চশিক্ষাক্ষেত্রে যাতে পিছিয়ে না পড়ে সেজন্য ব্লেন্ডেড লার্নিং নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রযুক্তির সহযোগিতা নিয়েই দেশের উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইউজিসি ও আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই অনলাইন শিক্ষার মূল্যায়ন, চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল জানার পাশাপাশি কর্মক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ