সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আহবান জানালো যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ও গ্রেফতারকৃত সকল আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) যুব জমিয়ত বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সভা যুব জমিয়ত বাংলাদেশের (একাংশ) সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিন হারুন এর পরিচালনায় রাজধানীর ঢাকার পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি হোসাইন বিন ওয়াক্কাস, যুগ্ম সম্পাদক মুফতি কামরুজ্জামান কাসেমী, সহ-সম্পাদক মুফতি ইব্রাহিম বিন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আল মামুন, মাওলানা আব্দুল মতিন সরকার ও মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নৈতিক পদস্খলন ঘটছে। অভিভাবকরা তাদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এর প্রতি লক্ষ্য রেখে কওমি মাদরাসাসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ও টিকা দিয়ে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

নেতৃবৃন্দ জমিয়তের প্রয়াত সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ও সদ্যপ্রয়াত হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ