সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নির্ধারিত সময়ে ক্রেডিট কার্ডের টাকা শোধ না করলে দিতে হবে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে বিধিনিষেধকালে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে ছাড় দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ক্রেডিট কার্ডে নির্ধারিত সময়ের পর বিল পরিশোধে জরিমানা গুনতে হবে গ্রাহকদের।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন, তাহলে অপরিশোধিত বিলের ওপর সুদ বা মুনাফা আরোপ হবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর দিন থেকেই। এ ক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ থেকে সুদ আরোপ করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে বিলম্ব ফি একবারের বেশি আদায় করা যাবে না।

করোনার কারণে সরকারের আরোপ করা বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলেও বিলম্ব মাশুল আরোপে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিল পরিশোধের মেয়াদ, বিলম্ব মাশুল ও সুদসংক্রান্ত বিশেষ সুবিধার নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলাসহ গণপরিবহনব্যবস্থা চালু করা হয়েছে। তাই ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মেয়াদ, বিলম্বে পাওনা পরিশোধের মাশুল ও সুদসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ