শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বন্ধ পাটকলগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব: পাটমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলসমূহ পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে সৌদি আরব’ বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে তার সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছেন।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ দেশটির আগ্রহের কথা জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। সেজন্য সৌদি আরব বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।

এ সময় বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সৌদি আরব আরও অধিক পরিমাণে বিনিয়োগ করবে বলে আশা ব্যক্ত করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের রফতানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব। বাংলাদেশও ভবিষ্যতে অধিক পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য সৌদি আরবে রফতানি করতে চায়।

সৌদি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং এ পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব। সৌদি আরবে সম্প্রতি পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সে দেশে বহুমুখী পাটপণ্যের চাহিদা অনেকগুণ বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ