সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর স্মৃতিগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

দীর্ঘ প্রায় দুই দশকের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদরাসার ‘মাকবারায়ে জামিয়া’য় শায়িত আছেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। হাটহাজারীতে দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা ও অত্যন্ত সুনামের সঙ্গে হাদীসের দরস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট ) বিকেলে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর বিশ্রামাগারে তার মেঝ ভাই মাওলানা শোয়াইব, জামাতা মাওলানা আব্দুল্লাহ ও একমাত্র পুত্র মাওলানা সালমান প্রয়াত পিতার ব্যবহৃত বইপত্র (কিতাব), সম্মাননা ক্রেস্ট আসবাবপত্রসহ নানা সরঞ্জাম গুছিয়ে নেন।

No description available.No description available.

No description available.

এছাড়াও আসবারপত্র গুছানোর সঙ্গে যুক্ত ছিলেন, মাদরাসার তাকমীলের শিক্ষার্থী হাবীব আনওয়ার। তিনি আওয়ার ইসলামকে জানান, আমাদের চেতনার বাতিঘর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. গত বৃহস্পতিবার আমাদের ছেড়ে চলে গেছেন। আর আজ বৃহস্পতিবার হুজুরের আসবাবপত্র ও শেষ স্মৃতিচিহ্নগুলোও নিয়ে যাওয়া হয়েছে। এসব দেখে নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।

মাগরিব নামাজের পর এসব সরঞ্জামাদি তিনি পারিবারিকভাবে সংরক্ষণের জন্য মাদ্রাসা থেকে মিনি ট্রাকে করে নিয়ে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ