সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে সরকার। তবে এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেন করোনায় সংক্রমিত না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ পরামর্শ দেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর বরাবরই স্বাস্থ্যবিধির জায়গাটিকে প্রধান্য দিয়ে আসছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি সমন্বয় করে আমরা পরামর্শ দিয়ে আসছি। আমরা আশা করি এই দু’টি দিক প্রাধান্য দিলে নিরাপত্তার জায়গাটিতে আশ্বস্ত হতে পারব।

ডা. নাজমুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রধান্য দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ