সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস) নিয়োগ পেয়েছেন তার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক (উপ-সচিব) ইসমাত মাহমুদা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধানমন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করবেন অথবা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

বর্তমানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) হিসেবে আছেন মোহাম্মদ সালাহ উদ্দিন, একান্ত সচিব-২ হিসেবে রয়েছেন মনিরা বেগম। এছাড়া সহকারী একান্ত সচিব-২ এর দায়িত্বে আছেন গাজী হাফিজুর রহমান লিকু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ