সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মিরপুরে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে সাতজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, গত মধ্য রাতে শফিকুল ইসলাম (৩৫) ও গ্যাস লাইনের মিস্ত্রি সুমন (৪০) আইসিইউতে মারা যান। এর আগে রাত সাড়ে ১০টার দিকে মারা যান শফিকুলের মা রিনা বেগম (৫০)।

ডা. আইউব হোসেন জানান, শফিকুলের শরীরে ৮৫ শতাংশ ও সুমনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ঘটনায় আইসিইউতে থাকা রওশনারার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হন।

দগ্ধ অন্যরা হলেন- রেনু বেগম (৩৫), পাশের ভবনের ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) ও তার মেয়ে নাওশীন তারান্নুম (৫)।

চিকিৎসকরা জানান, রেনুর ৩৮, নাজনীনের ২৭ এবং শিশু নাওশীনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ