শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দেশের একটি পরিবারও দরিদ্র থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে একটি পরিবারও দরিদ্র থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারছি।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বর্তমান সরকার যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করছেন এবং দরিদ্রদের স্বাবলম্বী করতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।’

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রথম ধাপে মেহেরপুর ও যশোর জেলার ১৫শ’ দরিদ্র পরিবারকে একটি করে গাভি গরু দিবে। সেই গরুর দুধ থেকে সরকারিভাবে বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে। এতে করে সেই পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবে। আপাতত এই প্রকল্পটি দুটি জেলায় চালু করা হবে। পরবর্তীতে প্রতিটি জেলায় চালু করা হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মহীন হয়ে পড়া ১২৪ জন সাংস্কৃতিক কর্মীকে ১৩ লাখ ৪৬ হাজার টাকার চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। একই সময় জেলার ১ শ’ জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার ও জেলার সকল গ্রাম পুলিশকে পোশাক বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ