সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: তিন সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

তিনি জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে নিহতদের প্রত্যকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার লইছকা বিলে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

রাত পৌনে ৯টা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ও সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢাকায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ