সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলন: মাহমুদুর রহমান মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও খোলা সম্ভব হয়নি। আর তাই সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার (২৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, আমরা তারিখ দিচ্ছি না, তাদের তারিখটা দেখবো। তাদের তারিখ দেখে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। তবে এটা সেপ্টেম্বর থেকে শুরু হবে।

তিনি বলেন, দেশের সব ছাত্র সংগঠন, সব অভিভাবক বলছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে। এটি একমাত্র দেশ যেখানে ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সরকারকে বলবো, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। তা না হলে সেপ্টেম্বরে সারাদেশে লাখো ছাত্র রাস্তায় নামবে। এ লড়াই হবে ছাত্রদের মুক্তি দেওয়ার লড়াই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ