সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘দরসী কিতাব মানোন্নয়নে মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’ শীর্ষক লাইভ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ‘দরসী কিতাব মানোন্নয়নে মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’ শীর্ষক লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার।

৩০ আগস্ট রাত ৯টায় লাইভটি এক যোগে প্রচারিত হবে আওয়ার ইসলামের অফিসিয়াল ইউটিউভ চ্যানেল ও আওয়ার ইসলাম টিভির ফেসবুক পেজে।

অনুষ্ঠানে সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, মিশকাতুল মাসাবীহ, তাফসীরে জালালাইন-এর নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আমিন পালনপুরী।

আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব ও মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ-এর মুহাম্মদ ইসমাঈল বোখারীর যৌথ সঞ্চালনায় লাইভ অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন, মুফতী জসীম উদ্দীন, মুফতি ও মুহাদ্দিস, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী। ড. মাওলানা মুশতাক আহমদ, শায়খুল হাদীস, রেলওয়ে জামিয়া ইসলামিয়া তেজগাঁও, ঢাকা। মুফতী হিফজুর রহমান, মােহাম্মদপুর, ঢাকা। মুফতী শামসুদ্দীন জিয়া, মুফতি ও সিনিয়র মুহাদ্দিস, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

মুফতী মিযানুর রহমান সাঈদ, পরিচালক, মারকাযুশ শায়খ যাকারিয়া কুড়িল, ঢাকা। মাওলানা ওমর ফারুক সন্দ্বীপি, জামিয়া ফজলুল উলুম জুরাইন ঢাকা। আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল, উপ-পরিচালক, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম।

মাওলানা যিকরুল্লাহ খান, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা। ড. আ.ফ.ম খালিদ হােসেন, মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি, পটিয়া, চট্টগ্রাম। মুফতী রফিকুল ইসলাম আল মাদানী,  মুহাদ্দিস, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা। মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, পরিচালক, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, ঢাকা। মাওলানা মুফতী আব্দুস সালাম, মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা। মাওলানা জাফর আলম আনওয়ার কাসেমী, মাদরাসা বাকিয়াতুস সালিহাত মনীনা নগর, সৈয়দপুর।  মুফতী রেজাউল করীম আবরার, মুহাদ্দিস, জমিয়া সাঈদিয়া কারীমিয়া, ভাটারা, ঢাকা।  মাওলানা মুনীর আহমদ, নির্বাহী সম্পাদক, মাসিক মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  ইসলামি আরবি বিশ্যাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (আরবি) ড. মাওলানা জাভেদ আহমাদ।

লাইভটি দেখতে চোখ রাখুন আওয়ার ইসলাম টিভির অফিসিয়াল ফেসবুক পেজ,
মুসলিম বিশ্বের সব সংবাদ সবার আগে পেতে সাবস্কাইব করুন আওয়ার ইসলাম ইউটিউব চ্যানেল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ