সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মেট্রোরেলের আনুষ্ঠানিক ট্রায়াল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মেট্রোরেলের আনুষ্ঠানিক ট্রায়াল রান হবে আজ রোববার। উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত চলবে ট্রায়াল।

এর আগে শুক্রবার ৬টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক-পরীক্ষামূলক যাত্রা করে মেট্রোরেল।

কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে শুরু করে যে স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রোববার চলবে ট্রেন।

বর্তমানে মেট্রোরেলের লাইনে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। গত ১২ মে দিয়াবাড়ি ডিপোতে প্রথম পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখে বাংলাদেশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে। এরপরপরই আগাঁরগাও থেকে মতিঝিল। আর সবশেষ কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্য রেলপথের মেট্রোরেলে প্রতিটি সেটে থাকবে ৪টি যাত্রীবাহী কোচ, দুই দিকে দুই ইঞ্জিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ