সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার পদুয়ারবাজারে একটি দুর্ঘটনার জেরে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকাল সোয়া ৯টায় লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, ৯টা ১৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

এর আগে শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ওভারপাসের নিচে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে লাকসাম ও আখাউড়া জংশন লোকোসেড থেকে দুটি রিলিফ ট্রেন এনে সকাল ৯টায় উদ্ধার কাজ শেষ করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে এ ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ