সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কাশিমপুর কারাগারের কয়েদির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর ফজলুর রহমান (৫২) নামে এক কয়েদিকে মৃত ঘোষণা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মুহা. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে তিনি জানান, গতরাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কারারক্ষী আবুল কালাম আজাদ ওই কয়েদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানান, কারারক্ষীদের দেওয়া তথ্য মতে ফজলুর বাবার নাম মোজাফফর হোসেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ