সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

স্প্যানে ফেরির ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, এ ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।

এর আগে সকাল ৭টার দিকেশিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল। গত ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়া এই রো রো ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে চলাচলের উপযোগী হওয়ায় ফেরিটিকে দৌলতদিয়-পাটুরিয়া রুটে পাঠানো হচ্ছিল। ফেরিটি সেখানে যাওয়ার সময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানে লেগে এর মাস্তুল ভেঙে যায়। এর আগে গত ৯ আগস্ট পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তারও আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরও দুইবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ