শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সুন্দরবন পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। শর্তসাপেক্ষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটট্রেইলার, ওয়াচটাওয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার না হওয়ায় ময়লা জমে ও ভেঙে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, ভ্রমণকালে মানতে হবে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, মাস্ক পরিধান ও ২৫ জন করে গ্রুপ ভাগ করে নৌযান থেকে বনে নামতে হবে এবং ঘুরতে হবে। একসঙ্গে বেশি লোক নামা ও ঘোরাফেরা করা যাবে না। যারা এসব শর্ত ভঙ্গ করবেন অবশ্যই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বন বিভাগ।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পর থেকে ট্যুরিস্ট কম্পানিগুলো নতুন আঙ্গিকে কাজ শুরু করেছে। পর্যটকদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিজস্ব গ্রুপে নানা অফার সংযুক্ত করে আমন্ত্রণ জানাচ্ছে ট্যুর অপারেটরগুলো।

ভ্রমণপিপাসুরাও দীর্ঘদিনের বন্দিদশা থেকে একটু প্রশান্তির আশায় ট্যুর অপারেটরদের সঙ্গে অগ্রিম যোগাযোগ ও বুকিং দিতে শুরু করেছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড গণমাধ্যমকে বলেন, খুলনায় প্রায় শতাধিক ট্যুর অপারেটর আছে। এরমধ্যে ৬৩টি রেজিস্ট্রি করা। পর্যটনের সঙ্গে সম্পৃক্ত আছেন প্রায় ১৫০০ কর্মকর্তা ও কর্মচারী। বনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ট্যুর অপারেটরদের বিশাল ক্ষতি হয়েছে। কিছুটা হলেও তারা এখন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে গত বছরের ২৫ মার্চ থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এ ছাড়া সুন্দরবনের মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় এ বছরের ২৪ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলেদেরও বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ