সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমর্থনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়।

বৈঠকে ড. মোমেন মিয়ানমারে অনুকূল পরিবেশে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে ইউএনসিএইচআর, ওএইচসিএইচআর এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে জানিয়েছেন।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক বাহিনী ২০১৭ সালের ২৫ আগস্ট নির্মম অভিযান শুরু করার পর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশর কক্সবাজার জেলায় ১১ লাখের বেশী রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

ড. মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (ইউএনএলডিসি-৫) ৫ম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভায় যোগ দিতে তিন দিনের সফরে জেনেভায় রয়েছেন। বাংলাদেশ সরকার, জাতিসংঘ-ওএইচআরএলএলএস এবং জাতিসংঘ-ইএসসিএপি’র যৌথ উদ্যোগে এ পর্যালোচনা সভার আয়োজন করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ