সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দেশে এসেছে যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ফাইজারের দশ লাখ ডোজ টিকা ঢাকার হজরত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের উপহারের এই ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওইদিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফাইজারের টিকা আসার শিডিউল/সময় কিছুটা পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল তা বুধবার (১ সেপ্টেম্বর) দেশে আসবে।

গত ২৩ আগস্ট দুপুরে সচিবালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে।

সেই ৬০ লাখ ডোজ টিকার মধ্যে আজ বিকেলে ১০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে আসছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার ছাড়াও দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ