সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেলের ক্লাস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের ১৩ তারিখ থেকে সব মেডিকেল, ডেন্টাল ও নাসিং কলেজের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় কারিগরী কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সবার মতামত নিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাস্ক পরে ক্লাশে যেতে হবে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।এ ছাড়া তাদের স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থা নেয়া হবে। সব একবারে খোলা হবে না। পর্যায়ক্রমে খোলা হবে। পর্যবেক্ষণ করা হবে। কোনো সংকট দেখা দিলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সে ব্যবস্থা রাখা হচ্ছে।

তিনি আরো বলেন, এ মাস থেকে ভ্যাক্সিন পাওয়া সাপেক্ষে দেড় দুই কোটি মানুষকে টিকা দেয়া হবে। এখন থেকে মডার্না এবং ফাইজারের যত ভ্যাক্সিন আসবে সবগুলো শিক্ষার্থীদের দেয়া হবে।

এদিকে, আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব শিগগিরই খুলে দেয়া হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে টিকা দেয়া হবে শিক্ষার্থীদের।

সংসদ নেতা আরো বলেন, ঘনবসতির দেশ হয়েও করোনা মোকাবেলায় যে সফলতা বাংলাদেশের দেখিয়েছে তা অনেক উন্নত দেশও দেখাতে পারেনি। দেশবাসীকে করোনা মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ