রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাকবারায়ে জামিয়াতে দাফন করা হবে আল্লামা আব্দুস সালাম চাটগামীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. কে হাটহাজারী মাদরাসার উত্তর পাশের বাইতুল আতীক জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’তে দাফন করা হবে।

আজ দুপুরের পর থেকেই কবর খননের কাজ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত খননের কাজ সিংহভাগ শেষ হয়েছে।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর কবরের উত্তরাংশে আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আল্লামা চাটগামী রহ. এর বহু ছাত্র ও ভক্তবৃন্দ মাদরাসায় উপস্থিত হয়েছেন। দীর্ঘ লাইন ধরে শেষবারের মতো এক নজর দেখে নিচ্ছেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত ১১টায় হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ