রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুফতিয়ে আজমের ইন্তেকালে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ  করেছেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহের ভাই ও আল্লামা আতহার আল রহ.-এর ছেলে মাওলানা সাব্বির আহমদ রশীদ।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ছিলেন একজন বহুমুখী মুহাক্কেক আলেম। যে কোন বিষয়ে তাঁর তাহকিক ছিল অতুলনীয়। যে কোন ধরনের কঠিন কঠিন মাসলা খুব সহজেই সমাধান দিতেন। তাঁর লিখিত কিতাব শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।

শোক বার্তায় তিনি আরো বলেন, আমি যখন জামিয়া বিননুরী টাউনে ছাত্র ছিলাম তিনি তখন সেখানকার ইফতা বিভাগের জিম্মাদার ছিলেন। অত্যন্ত সুনামের সাথে তিনি তার দ্বয়িত্বের আঞ্জাম দিয়েছিলেন।

তিনি বলেন, মুফতিয়ে আজমের সাথে আমার ভাই আযহার আলী আনোয়ার শাহের ভালো সম্পর্ক ছিল, আমারও তার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তার ইন্তেকালে ইলমী অজ্ঞনে ব্যাপক শূন্যতা তৈরি হল, আল্লাহ তায়ালা তার নিমাল বদল দান করুন। আমীন।

এনটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ