রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুফতিয়ে আজমের ইন্তেকালে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার চেয়াম্যান মুফতি আরশাদ রাহমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে করেছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার চেয়াম্যান মুফতি আরশাদ রাহমানী।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, তিনি ছিলেন সৎ, সাহসী, নির্ভীক, বিনয়ী ও প্রাজ্ঞ ফকিহ। তার ইন্তেকালে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। সবার কাছে তিনি ছিলেন আস্থাবান মুরুব্বি, হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল।  যুগশ্রেষ্ঠ এ মনীষীর ইন্তেকালে দিশেহারা এ জাতির অপূরণীয় ক্ষতি হলো।

তিনি আরও বলেন, মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী আমরণ ইখলাস ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তার ত্যাগ-তিতিক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অঙ্কিত থাকবে।

তারা তার শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদেরকে ‘সবরে জামীল’ ইখতিয়ার করার তাওফিক দান করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন। আমীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ