রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে মুফতি রুহুল আমীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদগ্ধ আলেম মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি আল্লামা মুফতি রুহুল আমীন।

আজ এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় আল্লামা মুফতি রুহুল আমীন বলেন, মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ছিলেন একজন বহুমুখী মুহাক্কেক আলেম। যে কোন বিষয়ে তাঁর তাহকিক ছিল অতুলনীয়। যে কোন ধরনের কঠিন কঠিন মাসলা খুব সহজেই সমাধান দিতেন। তাঁর লিখিত কিতাব শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। হাদিসের তাকরিরের ক্ষেত্রে তিনি খুবই দক্ষ ছিলেন। যে কোন কঠিন বিষয় খুব সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন।

তিনি বলেন,  মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী আমার খুব কাছের উস্তাদ এবং পারিবারিক মুরব্বী। তিনি আমার পরিবারের সবাইকে ছদর ছাহেব হুজুর রহ.-এর নেসবাতে খুব মহাব্বাত করতেন এবং ছদর ছাহেব হুজুর রহ. - এর আশেক ছিলেন। তাঁর ইন্তেকালে আমি একজন অভিভাবক হারালাম আর জাতি একজন বিদগ্ধ আলেম হারাম। তাঁর এ শূণ্যতা কখনোই পুরণ হবার নয়।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জানান।

আরো শোক প্রকাশ করেছেন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাসচিব, মাওলানা শামছুল হক, ছদর ছাহেব রহ.- এর পৌত্র মুফতি উসামা আমীন, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ঝিনাত আলী, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ