রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুফতী আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সদ্যনিযুক্ত মহাপরিচালক ও প্রধান মুফতী, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতী আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা বলেন, ‘মুফতী আব্দুস সালাম চাটগামী একজন বিদগ্ধ আলেম হিসেবে দীন ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। এমন একজন উঁচু মাপের আলেমেকে হারিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষত কওমী অঙ্গন শোকে মুহ্যমান।’

জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শাইখ জিয়াউদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া যুক্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ মরহুম মুফতী আব্দুস সালাম চাটগামীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও দরজা বুলন্দী কামনা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ