রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চাল, চিনি, আটা ও সয়াবিন তেলসহ সব নিত্যপণ্যের দাম চড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খোলা সয়াবিন তেলের দাম আবারও লিটার প্রতি বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বাজারে চিনির দামও বেশ চড়া।

সরকারের বেঁধে দেয়া দামে লোকসান হওয়ায় রাজধানীর পাইকারি বাজারে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে অনেক দোকানি। বাজারে খোলা সয়াবিন তেল দোকান ও মানভেদে বিক্রি হচ্ছে ১৪১ থেকে ১৪২ টাকা লিটার।

নিম্নমানের পামওয়েলের দামও বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৩৬ টাকা লিটার। বিক্রেতারা বলছেন, চিনি পাইকারিতেই কিনতে হয়েছে ৭৪ থেকে ৭৫ টাকা কেজি। তাই সরকারের বেধে দেয়া দামে বিক্রি করলে গুণতে হয় লোকসান।

বেড়েছে আমদানি করা মসুর ডালের দাম। পাইকারিতেই বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। আগে থেকেই চড়া আটা ও ময়দার দাম। এদিকে, সপ্তাহ দুয়েক আগে সরকারের আমদানির অনুমতির খবরে চালের দাম কিছু কমলেও তা আবারও বেড়েছে।

বিক্রেতারা জানালেন, পাইকারিতেই চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। নিত্যপণ্যের এমন চড়া দামে ক্ষুদ্ধ ক্রেতা বিক্রেতা উভয়ই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ