রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা আসবে শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ করোনাভাইরাস টিকা শনিবার সকালে ঢাকা এসে পৌঁছাবে। শুক্রবার ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।

দেশে গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের পাঁচ লাখ টিকা আসে। সেই টিকা চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন দেয়।

পরে পর্যায়ক্রমে কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা দেশে আসে। দেশে এখন যে টিকাদান কর্মসূচি চলছে, তার একটি বড় অংশকেই এ টিকা দেওয়া হচ্ছে। এছাড়া উভয় দেশ যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিও করেছে।

এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারে অনুমোদন দেয় বাংলাদেশও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ