রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

খালেদার মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন নয়: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্দলীয় নিরপেক্ষ সরকার ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে আর কোন নির্বাচন হতে দেবে না বিএনপি।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের এই সভা।

শুধু আওয়ামী লীগ ক্ষমতায় যায়, এমন নির্বাচন প্রতিহতে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার জন্য আহবানও জানান তিনি।

এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নির্বাচন হতে হলে অবশ্যই নির্দলীয় সরকারের অধীন হতে হবে। তিনি আরও বলেন, 'রাতের আঁধারে নির্বাচন দখল করবেন সেই নির্বাচন বা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার মতো নির্বাচন বাংলাদেশে আর হবেনা। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।'

সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য দরকার নেতাকর্মীদের ঐক্য। এসময় দলের কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমনের হুশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। আর বিএনপি প্রতিষ্ঠাতার কবর নিয়ে যারা কথা বলেছেন, তাদের সমালোচনা করেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ