রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

৫০ হাজার টাকার দুর্নীতির মামলায় ব্যয় ৩০ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ৫০ হাজার টাকার একটি দুর্নীতির মামলায় লড়তে কখনও কখনও রাষ্ট্রের ২০-৩০ লাখ টাকা খরচ হয়ে যায় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেন, সামান্য ৫০ হাজার টাকার একটি দুর্নীতির মামলায় লড়তে গিয়ে ব্যয় হয়ে যায় ২০-৩০ লাখ টাকা।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিভাগের বিভাগীয় পর্যাযের সকল কর্মকর্তা ও রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, প্রধানমন্ত্রীর ধারণা ছিল সরকারি কর্মচারীরা অর্থকষ্টে থাকলে দুর্নীতি করবে। সেই ধারণা থেকেই তিনি ২০১৫ সালে সরকারি কর্মকর্তাদের হাই পে-স্কেল প্রদান করেন। তারপরও দেশ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি।

তিনি বলেন, করোনাকালে বিভিন্ন ত্রাণ-সামগ্রী নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে তা কল্পনা করা যায় না। ১৭ কোটি মানুষের জন্য ২৫০-৩০০ লোক কাজ করে দুর্নীতি কমানো যাবে না। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্র, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদসহ রাজশাহী বিভাগীয় পর্যায়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ