রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দণ্ড স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থায়ী মুক্তি নয়, দণ্ড স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, পূর্বের শর্ত বহাল রেখেই এই মতামত দেওয়া হয়েছে। তিনি বলেন, বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে পুনরায় কারাগারে গিয়ে আবেদন করতে হবে। বিএনপি নেত্রীর আইনজীবীরা সরকারের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।

বিদেশে চিকিৎসার আবেদন করতে হলে বিএনপি চেয়ারপারসনকে আবার জেলে ফিরতে হবে। গত মাসের শেষের দিকে আইনমন্ত্রীর এই বক্তব্যেই আভাস ছিল কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার স্থায়ী মুক্তি চেয়ে পরিবারের আবেদনে।

রোববার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, দণ্ড স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর পক্ষে তারা মত দিয়েছেন। বহাল থাকবে বিদেশে না যাওয়ার আগের শর্তই।

আইনমন্ত্রী বলেন, ’যে আবেদনপত্রের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই আবেদনপত্রটি কিন্তু নিষ্পত্তি করা হয়েছে। এ অবস্থায় এটা পরিবর্তন করার আইন নেই। যদি এটা করতে হয় আমি আগেও বলেছি এখনো বলছি তাকে আবার জেলখানায় ফিরে গিয়ে তাকে এটা বাতিল করতে হবে। বাতিল করে নতুন করে আবেদন করতে হবে। ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল আমার মন্ত্রণালয় থেকে এ মতামত দেওয়া হয়েছে যে, এটা আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হোক।’

এ সিদ্ধান্তে হতাশ বিএনপি। তার আইনজীবী বলছেন, আরেকটু মানবিক হতে পারতো সরকার। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জানান, একজন প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, সে কারণেই এখন এ প্রধানমন্ত্রী দেশের রাজনীতির কথা চিন্তা করে, দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, সুশাসনের কথা চিন্তা করে তিনি তাকে মুক্তি দিতে পারতেন।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী গতবছরের ২৫ শে মার্চ সাময়িক মুক্তি পান। এ নিয়ে তার মুক্তির মেয়াদ চারদফা বাড়ানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ