রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দেশের সকল মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্বিক প্রস্তুতি শেষে ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) আজ সোমবার থেকে দেশের সব মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবাসিক হলে শিক্ষার্থীরা উঠছেন। লেকচার ক্লাসগুলো অনলাইনে নেব। আর ছোট ছোট গ্রুপে টিউটোরিয়াল, প্রাক্টিক্যাল ক্লাসগুলো নেব সশরীরে।

তিনি আরও বলেন, অনেক সময় হলের বড় রুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উঠতে হয়। তাই আমরা রুমগুলোয় শতকরা ৩০ ভাগ শিক্ষার্থীকে স্থান দিচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের আমরা হোস্টেলের বাইরে না যাওয়া এবং বাইরের খাবার না খাওয়ার অনুরোধ করেছি।

ঢামেক ছাত্রাবাস ডা. ফজলে রাব্বী হলের তত্ত্বাবধায়ক ডা. হাসানুর রহমান গতকাল রোববার বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে। আমরা হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। তবে ১৫ দিন ধরে হল সংরক্ষিত রেখেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার সব কাজ শেষে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা শুরু হয়েছে। শিক্ষার্থী নয়, এমন কাউকে হলে থাকতে দেওয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ