রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় মোট প্রাণহানি ২৭ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭ জনে।

একদিনে সারা দেশে ৮০৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩১ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও দুই হাজার ৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে দাঁড়ালো। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৩ হাজার ৮৪৫টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.৫৪ শতাংশ।

এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৪৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৬.৮৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল এবং সিলেট বিভাগে ২ জন করে মৃত্যু হয়েছে। এছাড়া মৃত্যু ছাড়া দিন পার করলো ময়মনসিংহ এবং রংপুর বিভাগ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ