রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দিনে ৩ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার দাবি স্টেশন মালিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিএনজি ফিলিং স্টেশন কাল বুধবার থেকে বন্ধ হচ্ছে না। আজ মঙ্গলবার পেট্রোবাংলা ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, সিএনজি ফিলিং স্টেশন বুধবার থেকে বন্ধ না করে আরও দুই থেকে চার দিন পর বন্ধ করার অনুরোধ করেছি সরকারের কাছে। সেই সাথে ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ রাখার দাবি জানিয়েছি।

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে জানিয়ে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) আলি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বলেন, উনারা আমাদের কাছে সময় চেয়েছেন। আমরা উনাদের বক্তব্য আজই মন্ত্রণালয়ে পাঠাবো।

এর আগে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ