রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাস্তুচ্যুত হবে ২ কোটি বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে।

পাশাপাশি ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশনে এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, মালদ্বীপের স্থলভাগের ৮০ শতাংশের বেশি এলাকার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক মিটারেরও কম উচ্চতায় রয়েছে। ইতোমধ্যে দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এটি আরও ভয়াবহ আকার ধারণ করবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ দক্ষিণপূর্ব এশিয়ার বেশিরভাগ এলাকায় ২০৫০ সালের মধ্যে দৈনিক উচ্চ জোয়ারের কারণে বন্যা দেখা দিতে পারে; যে এলাকায় বর্তমানে ৪ কোটি ৮০ লাখের বেশি মানুষ বসবাস করছেন।

এছাড়া, প্রত্যেক বছর গড়ে ৭ কোটি ৯০ লাখের মতো মানুষের বাড়িতে বন্যা প্রভাব ফেলতে পারে। পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা দক্ষিণ এশিয়ায় গুরুতর এক সমস্যা।

এই অঞ্চলের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ২০১৯ সালে বাংলাদেশ, চীন, ভারত এবং ফিলিপাইন এই অঞ্চলের সব দেশের তুলনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। যা বিশ্বের মোট ৭০ শতাংশের সমান। গত মাসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ