রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংকটকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করবো তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি।

মঙ্গলবার (১৪ আগস্ট) সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে এ কথা বলেন সরকারপ্রধান।

তিনি বলেন, এই সংসদে আমরা এতজন সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন-প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

এমপি মাসুদা রশীদ চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।

শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্য হলো এই সংসদের একের পর এক সদস্য হারাচ্ছি। এবার যখন শুরু করলাম দুইজন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে কালকেই (গতকাল) পেলাম এই মৃত্যুর খরব। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো।

তিনি বলেন, মাসুদা রশীদ চৌধুরীর বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে।

শেখ হাসিনা বলেন, তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন, বিদেশে পড়ালেখা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি শিক্ষকতা করেছেন। ডিবেটিং ও রোভার স্কাউট সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। এমন গুণ সম্পন্ন একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। আমি মনে করি, এটি সত্যিই আমাদের সমাজের জন্য একটি বিরাট ক্ষতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ