রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘সব মাছ বাজারে ফরমালিন পরীক্ষার বুথ স্থাপন সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাছে ফরমালিন ব্যবহার প্রতিরোধে প্রতিটি মাছের বাজারে ফরমালিন পরীক্ষার বুথ স্থাপন সম্ভব নয়।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হওয়ায় দিনের অন্য আলোচনা স্থগিত রাখা হয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, মৎস্য অধিদপ্তর নিয়মিতভাবে মাছের বাজার পরিদর্শনের পাশাপাশি অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। কিন্তু অধিদপ্তরের সীমিত সংখ্যক জনবল দিয়ে বর্তমানে প্রতিটি মাছ বাজারে ফরমালিন বুথ স্থাপন করা সম্ভব নয়।

তিনি বলেন, ২০২০-২০২১ অর্থবছরে সারা দেশের অভ্যন্তরীণ বাজার, আড়ৎ এবং অবতরণকেন্দ্রে মোট দুই হাজার ৮৬৪টি অভিযানের পাশাপাশি ২২৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ জব্দ ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি দেশের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাছের আড়তে মনিটরিং সেল গঠন করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।
প্রশ্নোত্তরে আরও বলেন, ভবিষ্যতে মৎস্য অধিদপ্তরে জনবলের সংস্থান করা হলে, মাছে ফরমালিন ব্যবহার রোধে সব মৎস্য আড়তে মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।

তবে খাদ্যে ভেজাল রোধে মৎস্য অধিদপ্তরেরর মাধ্যমে, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য বাজার পরিদর্শন, মোবাইলকোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

এদিকে, দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে গত পাঁচ বছরে ১০৫ টি উপজেলাকে মাছ বেচাকেনায় ফরমালিন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ