রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ঢাবির হল খুলছে ৫ অক্টোবর, উঠতে মানতে হবে শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। ওই দিন সকাল ৮টা থেকে স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

আজ বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে যাদের এক ডোজ টিকা সম্পন্ন হয়েছে তারা ডকুমেন্টস দেখিয়ে হলে উঠতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে হল খোলা হবে। শিক্ষার্থীরা পুরোপুরি টিকার আওতায় এলে সশরীরে ক্লাস শুরু হবে।

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থী যারা ভ্যাকসিন নিয়েছে তারা স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবেন। এ ব্যাপারে তাদের অনুমতি দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ