রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শায়েখ কারি সাদ সাইফুল্লাহ মাদানীকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার আহ্বায়ক ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মেয়াদ ২০১৯-২১ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ও শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে আহ্বায়ক ঘোষণা করা হয়।

গতকাল (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বিশেষ এক সভায় এ ঘোষণা দেয়া হয়। শায়েখ ক্বারি আবুল হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

বিশেষ এ সভায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সুষ্ঠু পরিচালনা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে আহ্বায়ক করে সংগঠনের সমস্ত দায়-দায়িত্ব প্রদান করা হয়। শায়েখ ক্বারি আবুল হোসাইনের সভাপতিত্বে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্তসমূহ গৃহীত হয় বলে জানা যায়।

পরবর্তী বৈঠকে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানা গেছে। সভা শেষে মরহুম আলেম ওলামা ও সর্বসাধারণ এর মাগফিরাত কামনা করে এবং বর্তমান করোনা পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতার জন্য দু‘আ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল হক ওসমানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ক্বারী মাহমুদুল হাসান, সাবেক অর্থ সম্পাদক ক্বারী সাইফুর রহমান, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ উল্লাহ আকমাল, সাবেক সহ-অর্থ সম্পাদক হাফেজ ইসমাইল হাসান চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, সাবেক আইটি ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ