রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অধ্যাপক এম. এস আরাফাতের তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর তার গল-ব্লাডারে পাথর ধরা পড়ে।

জানা যায়, বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ. এইচ এম. তৌহিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আশু সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন বলে জানান ইকবাল সিদ্দিকী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ