সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রবিউল আওয়াল মাস: বিভ্রান্তি নিরসনে যেভাবে কাজ করছেন খতিবগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

রবিউল আউয়াল অর্থ প্রথম বসন্ত। ঘটনা-দুর্ঘটনা স্মৃতি বিজড়িত এ মাসেই পৃথিবীতে আগমন করেছিলেন মানবতার মুক্তিরদূত নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ মাসেই তাঁর ওপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন শেষে আপন রবের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

এ মাসটি মুসলিম উম্মাহর জন্য স্মৃতিবিজড়িত ও গুরুত্বপূর্ণ। তবে এ মাসকে ঘিরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের নামে ছড়িয়ে পড়েছে নানা বিভ্রান্তি। শরীয়তের পরিভাষায় যাকে বেদয়াত হিসেবে আখ্যায়িত করা হয়। এর মধ্যে অন্যতম হলো এ মাসের ১২ তারিখকে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম-এর জন্মদিন হিসেবে পালন করা এবং সে উপলক্ষে ঢোল তবলা ও বিভিন্ন র‌্যালির আয়োজন করা।

 ‘জন্মদিন উদযাপন ইসলামে স্বীকৃত নয়’

জন্মদিন উদযাপন ইসলাম স্বীকৃত কোন বিষয় নয়। ইতিহাসবিদদের মতে ইসলাম-পূর্ব বাইবেল, রোমান ও গ্রীক সভ্যতায় জন্মদিন পালনের উপস্থিতি পাওয়া যায়। স্বভাবতই ইসলামী শরীয়তে নেই এমন কাজকে কখনোই সমর্থন করেন না আলেম সমাজ। ঢোল তবলাসহ বিভিন্ন বাদ্যের সাথে যখন বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম-এর পৃথিবীতে আগমনের দিন হিসেবে বিশেষভাবে উদযাপন করা হয় -এর কঠোর সমালোচনা করে থাকেন ইসলামী চিন্তাবিদগণ। একে গর্হিত কাজ বলেও অভিহিত করেন তারা।

তবে রবিউল আউয়াল মাস নিয়ে সমাজে ‘প্রতিষ্ঠিত’ এসব বিভ্রান্তি দূর করতে সূচনা থেকেই কাজ করে যাচ্ছেন আহলে হকের মশালধারী আলেম সমাজ। এক্ষেত্রে জুমার মেম্বার থেকে বয়ানের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন সমাজের খতিবগণ।

‘জুমার খুতবা ও বয়ানে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সচেতনতা তৈরি’

বিষয়টি নিয়ে বিভ্রান্তি নিরসন ও সচেতনতা তৈরিতে কিভাবে কাজ করে চলেছেন সমাজের খতিবগণ এবং আরো কিভাবে কাজ করতে পারেন? এ বিষয়ে রাজধানীর বিসিএসআইআর (সাইন্স ল্যাবরেটরী) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শামসুদ্দোহা কাসেমীর মুখোমুখি হলে তিনি বলেন, ‘জুমার খুতবা ও বয়ানে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিষয়টিতে সচেতনতা তৈরিতে কাজ করা যায়। এভাবে দেশের খতিবগণ কার্যকর ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি’।

তার মতে, ‘দ্বিতীয় পর্যায় হিসেবে  সিরাত কেন্দ্রিক আলোচনা অন্যতম ফলপ্রসূ উপায়। তবে সিরাত à