বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

পশ্চিম তীরে বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মধ্যেই পশ্চিম তীরে আবারও বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

তেল আবিব বলেছে, শিগগিরই এক হাজার ৩০০টি বাড়ি নির্মাণের কাজ শুরু করবে তারা। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন বলছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়বে। ইসরায়েলের বাড়ি নির্মাণে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের তীব্র আন্দোলনের মধ্যেই নতুন ঘোষণা দিল তেল আবিব। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৩শ’ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গৃহায়ণমন্ত্রী জিভ এলকিন। বসতি নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার ছাড়া হবে বলেও জানান তিনি।

তেল আবিব বলছে, পশ্চিম তীরের জর্ডান সীমান্তে নির্মিত এসব বাড়িতে ২ হাজারের বেশি ইহুদি বসবাসের সুযোগ পাবেন।

ইসরায়েলের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূমি দখল করে বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এ ধরনের তৎপরতা বন্ধ না হলে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা হবে না।

অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন প্রতিহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। যে কোনো মূল্যে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ