বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

হারামাইন শরিফাইন থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ ২০ মাস পর মক্কার হারাম শরিফ এবং মদিনার মসজিদে নববী থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা।

করোনা মহামারির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরপরই বসানো হয় এসব থার্মাল ক্যামেরা। মুসল্লিদের শরীরের তাপমাত্রা সার্বক্ষণিক মাপার জন্য মক্কার হারাম শরিফ ও মদিনার মসজিদে নববীর মূল গেটগুলোতে বসানো হয়েছিল মেশিনগুলো।

করোনা মহামারির শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল সৌদি আরব। সীমান্ত বন্ধের পাশাপাশি বিদেশিদের জন্য স্থগিত রাখা হয় ওমরাহ পালনও। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু।

মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীতে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর এবার মূল গেটগুলো থেকে সরিয়ে নেওয়া হলো থার্মাল স্ক্যানার মেশিন।

মুসল্লিদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছিল বিশেষ প্রযুক্তি সম্পন্ন এ থার্মাল ক্যামেরা। এখন থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঢুকতে থার্মাল ক্যামরায় তামপাত্রা পরীক্ষা করতে হবে না।

এর আগে গত সপ্তাহ থেকে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এ ছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ