বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

আবারও পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দখলদার ইসরায়েল আবারও অধিকৃত পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে। জানা গেছে, গত শুক্রবার থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির।

মসজিদটির পরিচালক শেখ হেফজি আবু আসিনিনা বলেন, ইহুদিদের উৎসবের জন্য ইসরায়েলি সেনাবাহিনী হেবরনের এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে। দখলদার সেনারা হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম বসতকারী রয়েছে, এছাড়া ৫০০ ইহুদিও অবৈধভাবে বসবাস করে। এই অবৈধ বসবাসকারীদের জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেয়া হয়। ২০১৭ সালে ইব্রাহিমি মসজিদসহ হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

ইহুদিবাদীদের দাবি, ইহুদিরা ওই এলাকায় সুকোত উৎসব পালন করবে বলে ইব্রাহিমি মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ করা হয়েছে। উৎসব চলাকালে মুসল্লিরা নামাজে আসলে তাদের উদযাপনে ব্যাঘাত ঘটবে।

প্রাচীন শহর হেবরন মুসলিম ও ইহুদি- উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসেবে পরিচিত। এখানেই তিন নবী হযরত ইসহাক (আ.), ইয়াকুব (আ.) ও হযরত ইব্রাহিম(আ.)-এর কবর রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বর্বর ইহুদিরা মসজিদটিতে ঢুকে ২৯ মুসল্লিকে হত্যা করে। এরপর থেকে মসজিদটিতে মুসলিম ও ইহুদি উপাসকদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ