মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সিলেটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- মদনপুর গ্রামের মৃত আফতর আলীর ছেলে একাধিক ডাকাতি মামলার আসামি আনোয়ার আলী (৪০), একই উপজেলার লামাকাজী ইউনিয়নের মাখরগাঁও গ্রামের জমির আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও ছাতক উপজেলার সৈয়দরগাঁও ইউনিয়নের বানুলী নোয়াগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে ইজাজুল হক উরফে বাট্রি (৩৫)।

পুলিশ জানায়, ডাকাত আনোয়ার তার বাড়ির পার্শ্বের জঙ্গলের ভিতরে সহযোগী ডাকাতদের নিয়ে অবস্থান করে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, উপজেলার মদনপুর গ্রামের ওই জঙ্গল শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ঘিরে রেখে অভিযান চালায় পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১৩ ঘন্টার অভিযান চালিয়ে ওই ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন গুলি, একটি কোড়াল, চারটি সাবল, একটি লম্বা ডেগার, একটি হাতুড়ি, একটি দা, একটি রেঞ্চ, একটি পাইপগান, একটি খেলনার পিস্তল, একটি কাটার, দুইটি স্মার্টফোন ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে শনিবার রাতে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ