বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা: বললেন যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবান ভারতের দিকে চোখ তুললেই বিমান হামলা চালানোর কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রবিবার লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন কথা উচ্চারণ করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিজেপি-র এই নেতার ভাষায়, ‘বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আরও শক্তিশালী হয়েছে। কোনও দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারে না। তালেবান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও অস্থির করে তুলেছে। তবে তালেবান যদি ভারতের দিকে অগ্রসর হয়, তাহলে তাদের ওপর বিমান হামলা চালাতে প্রস্তুত রয়েছে দিল্লি।’

এমন সময়ে যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন যার সপ্তাহখানেক আগে মস্কোতে তালেবান নেতা এবং আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গে বৈঠকে করে ভারতের একটি প্রতিনিধি দল। এতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংহ। বৈঠকে মানবিক সহায়তা ও সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো অগ্রাধিকার পায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ