বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

বিশ্বে টানা ৩ দিন মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৯৮ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৪৮২ জন। এর আগে রোববার (৩১ অক্টোবর) করোনায় ৫ হাজার ৯৩১ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮১ হাজার ১১৩ জন রোগী শনাক্ত হয়। শনিবার (৩০ অক্টোবর) ৭ হাজার ৫৮০ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৬ হাজার।

সোমবার (১ নভেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ২৪ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন আক্রান্ত এবং ৫০ লাখ ১৪ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৫৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৯৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ১৬২ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৯ জন এবং মারা গেছেন ৭৪ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬১ জন। ভারতে মারা গেছেন ২৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৫ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৭৭ জন, তুরস্কে ২০১ জন, ইউক্রেনে ৩৩৬, মেক্সিকোতে ৩২৫ এবং ফিলিপাইনে ১২৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ