বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


টিভি বিজ্ঞাপনে কাবার সাবেক ইমামের অভিনয়: সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

শায়েখ আদেল কালবানী। তার পুরো নাম শায়েখ আদিল বিন সেলিম বিন সাইদ আল কালবানি আবু আবদুল্লাহ। রিয়াদের বাদশাহ খালিদ মসজিদের ইমাম ও খতিব এবং মক্কার গ্র্যান্ড মসজিদ মাসজিদুল হারামের খণ্ডকালীন সাবেক ইমাম। তিনি রমজান মাসে ১৪২৯ হিজরিতে তারাবীহ নামাজে ইবাদতকারীদের নেতৃত্বের দায়িত্ব পান।

ইতোমধ্যে তার প্রাণ জুড়ানো তেলাওয়াত ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। ইসলামের দাঈ হিসেবেও তিনি বেশ সমাদৃত। তবে নতুন করে তিনি বিশ্বজুড়ে সমালোচনায় এসেছেন ২ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে।

‘Combat Field’ zone of Riyadh Season 2021 এর একটি টিভি বিজ্ঞাপনে প্রাক্তন কাবার ইমাম শায়েখ আদিল বিন সালেম বিন সাঈদ আল-কালবানি অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয়ে আরো আছেন ফুটবল তারকারা।

‘Combat Field’ zone of Riyadh Season 2021 এর টিভি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টির পাশাপাশি সমালোচিত হচ্ছেন কাবার সাবেক ইমামও।

আরো পড়ুন- কাবার সাবেক ইমাম ‘শায়খ আদিল কালবানি’র দ্বীন থেকে বিচ্যুতি: আমাদের শিক্ষা

তিনি  যে টিভি বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছিলেন তাতে দেখা যায় ‘সৈন্যরা যুদ্ধে নিযুক্ত এবং যুদ্ধের অস্ত্র ব্যবহার করছে।’ ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে তাকে একটি সংক্ষিপ্ত এন্ট্রি করতে দেখা যায়।

জানা যায়, সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্ট’ টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন জনপ্রিয় তারকা তুর্কি আল-শেখের একাউন্টের মাধ্যমে। সেই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে শায়েখ আদিল আল-কালবানি টুইটের নীচে রসিকতা করে লিখেন, ‘আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারি?"?’

রিয়াদের বাদশাহ খালিদ মসজিদের ইমাম ও খতিব এবং মক্কার গ্র্যান্ড মসজিদ মাসজিদুল হারামের খণ্ডকালীন সাবেক ইমামের এমন দায়িত্ব জ্ঞানহীন কাজে ইতোমধ্যে শোস্যাল মিডিয়াসহ অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় বইছে।

আরো পড়ুন- মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে: শায়েখ আদেল কালবানী

উল্লেখ্য, তিনি এর আগেও মিউজিককে জà