শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

কাবুলে দুর্বৃত্তের গুলিতে দুই ইসলামি চিন্তাবিদ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে দুইজন ইসলামি চিন্তাবিদ নিহত হয়েছেন। এসময় গুলিতে তাদের সঙ্গে থাকা আরও দুই ইসলামি চিন্তাবিদ আহত হন।

গতকাল বুধবার দেশটির কাপিসা প্রদেশের মাহমুদে-রাক্ব নামক শহরে এ হামলার ঘটনা ঘটে। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, গতকাল বুধবার সকালে ওই চার ব্যক্তি শহরের একটি ইসলামিক স্কুল থেকে ফেরার পথে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্তের আক্রমণের শিকার হন। তবে কি কারণে তাদের আক্রমণ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি আফগান নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তথ্যসূত্র: এএনআই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ