শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

‘সীমান্ত বিরোধ মীমাংসা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-ভারত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে বলেছেন, ভারতের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে তার দেশ সচেতন আছে।

বুধবার নয়াদিল্লিতে ‘ভারত-বাংলাদেশ: বন্ধুত্বের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত সেমিনারে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের প্রশংসা করে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমানা চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় দেশ সীমান্ত বিরোধ মীমাংসার ক্ষেত্রে এমন এক সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যখন কিছু দেশ বলপ্রয়োগের মাধ্যমে সেটি নষ্ট করার চেষ্টা করছে।

সেনাপ্রধান নারাভানে এমন সময় বাংলাদেশের প্রশংসা করলেন যখন প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে ভারতের উত্তেজনা চলছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিলুপ্ত হয়। এর মাধ্যমে ছিটবাসীদের ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়।

এ প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান নারাভানে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের স্থল সীমানা চুক্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রতীক।

সেমিনারে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঝুলে থাকা পানি বন্টনের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ